1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

টাঙ্গাইলে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ কামরুজ্জামান ও টাঙ্গাইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রাতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মানচিত্র শীর্ষক বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং খ বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অপরদিকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক রচনা প্রতিযোগীতায় ক বিভাগে প্রাথমকি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং খ বিভাগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি