1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ঝিনাইগাতীতে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে সুমন মিয়া (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার কোনাগাও গ্রামে শ্বশুর বাড়ির পুকুরে সুমনের লাশ ভাসতে দেখেন স্বজনরা। সুমন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্দিগাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস আগে কোনাগাও গ্রামের মিষ্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমনের বিয়ে হয়।

গত কয়েকদিন আগে সুমনের স্ত্রী মিষ্টি আক্তার বাবার বাড়ি বেড়াতে আসেন। গত ৫ অক্টোবর সুমন শ্বশুর বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে সুমন অন্যদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। পরে অন্যরা বাড়িতে ফিরলেও সুমন না এ ফেরায় শ্বশুর বাড়ির লোকজন খুঁজতে থাকে। এ সময় পুকুরের পানিতে সুমনের লাশ ভাসতে দেখেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি