1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

ঝিনাইগাতীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান পলাশ, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

বক্তারা স্থানীয় সরকারকে স্মার্ট ও জনবান্ধব করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নাগরিকদের সেবা নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি