1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম

জেনারেটরের তেল কিনতে লাগবে পুলিশের অনুমতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

বাড়ির জেনারেটরের জ্বালানি তেল কিনতে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুমতি লাগবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে বাড়ি, ফ্যাক্টরি, প্রতিষ্ঠানের জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি তেলের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) থেকে নিরাপত্তা ছাড়পত্র দেখিয়ে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন কর্তৃপক্ষকে দিতে হবে। এরপর পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলো তা বিক্রি করতে পারবে। পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে থাকা রেজিস্টারে বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা লিপিবদ্ধ করতে হবে।

শনিবার (১১ নভেম্বর) পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে নিরাপত্তা জোরদারকরণে ডিএমপির নির্দেশনায় এই তথ্য দেওয়া হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, অবরোধ ও হরতালের নামে একটি বিশেষ মহল গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে নিরীহ নাগরিকদের হতাহতসহ নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। চলমান নাশকতার সহজ লক্ষ্যবস্তু হিসেবে কেউ যেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অগ্নিসংযোগ করাকে বেছে নিতে না পারে এবং পেট্রোল পাম্প থেকে পেট্রোল/জ্বালানি তেল সংগ্রহ করে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন ভাংচুর ও অগ্নিসংযোগসহ সব ধরনের নাশকতা রোধে পুলিশী নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধি করবেন। সহকারী পুলিশ কমিশনাররা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে অবস্থিত পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনসমূহ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা তদারকি করবেন এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবেন। প্রত্যেক অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন সমূহের মালিকদের সাথে সমন্বয় করে পর্যাপ্ত অগ্নিনির্বাপন সরঞ্জাম রাখার ব্যবস্থা করবেন। এবং মহড়া করে ওই সরঞ্জামাদির কার্যকারিতা যাচাই করবেন। রিজার্ভারে তেল লোডের সময় নিজস্ব জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবেন। ওই সময়ে কোন যানবাহনকে পেট্রোল পাম্পে প্রবেশ করতে না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির বিবৃতিতে পেট্রোলিয়াম বিধিমালা ২০১৮ এর লাইসেন্সের শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট থানাকে জানাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি