1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

জুলাই–আগস্টে নিহতের পরিবার পাবে ৩০ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস কমিশনে উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করছে। জুলাই-আগস্ট আন্দোলনে প্রথম পর্বে শহিদ পরিবারকে ৩০ লাখ করে টাকা দেয়া হবে। আহতদের পরিবারের পুনর্বাসনের জন্যও ব্যবস্থা নেওয়া হবে আগামীতে।’

এ সময় পল্লীবিদ্যুৎ শ্রমিকদের সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান মাহফুজ তিনি বলেন, ‘পল্লীবিদ্যুৎ শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা বলবো আমাদের সঙ্গে আলোচনায় আসতে।’

আরও ৪ কমিশন গঠনের সিদ্ধান্ত

স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক ও নারী বিষয়ক আরও ৪টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই কমিশন পূর্ণাঙ্গ করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চাকরির প্রবেশের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে কমিটির সুপারিশ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, ‘আরও ৩টি বিষয়ে আলোচনা হয়েছে। শহিদদের তালিকা, সেসময় হাসপাতাল থেকে অনেক কাগজ সরিয়ে ফেলায় তথ্য নিশ্চিত করা যাচ্ছে না। মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। যারা কাগজ সরাতে নির্দেশ দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করবে সরকার।’

ম্যাজিস্ট্রেটদের শাস্তি প্রদানের ক্ষমতা বাড়বে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

সংখ্যালঘু সম্প্রদায়ের তোলা ৮ দফা দাবির বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘুদের অনিশ্চয়তা দূর করতে সরকার চেষ্টা করেছে। তাদের ৮দফা দাবি নিয়ে আলোচনা করা হচ্ছে। নতুন বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কারও অনিশ্চয়তার কারণ নেই।’

রিজওয়ানা বলেন, ‘আমরা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করছি না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য বিকৃতি করা হচ্ছে।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

উপদেষ্টা পরিষদের পরিসর বাড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা জানেন। এটা উনার এখতিয়ার।’

আন্দোলনরত শিক্ষকরা চাইলে সরকারের সঙ্গে বলে আলোচনা করতে পারে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি