1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জাহাঙ্গীরনগরে ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা থাকছে না

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। তবে এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা থাকছে না। এছাড়া ছয় ইউনিটের পরিবর্তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০টি ইউনিটে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সভা শেষে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।

আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা এবার স্বতন্ত্র ইউনিটে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এবারের ভর্তি পরীক্ষায় থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা। তবে পোষ্য ও ভিসি কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতি বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তবে এখনো পোষ্য কোটা ও ভিসি কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি