1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি শফিক জামান লেবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এনটিভির স্টাফ করসপনডেন্ট শফিক জামান লেবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে পৌর মেয়র ছানোয়ার হোসেন, অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি আলী জহির, সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, শফিক জামান লেবু একাধারে সাংবাদিক, কবি, লেখক, সংগঠক ছিলেন। মৃত্যুর পরেও তিনি তার কর্মময় জীবনের জন্য সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বক্তারা শফিক জামান লেবুর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি