1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরে পিটিয়ে ফুফুর হাত-পা ভেঙে দিল ভাতিজা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে নিজ ভাতিজাসহ প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামের মৃত নিজাম উদ্দিনের ওয়ারিশদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। জমি বিক্রির বিষয় নিয়ে ওয়ারিশদের মধ্যে আদালতে মামলাও চলামান রয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভাতিজা শাহজালাল ও প্রতিবেশি সম্ভু মন্ডল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। খবর পেয়ে নিজাম উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম ঘর তুলতে বাধা দেন।

বাগবিতণ্ডার এক পর্যায়ে ফিরোজার ভাই মুগলের ছেলে শাহজালাল, প্রতিবেশী মৃত সৈয়দ আলীর ছেলে সম্ভু ও তার ছেলে হাবিব তার উপর হামলা করে। এসময় তারা ফিরোজাকে নির্মমভাবে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি