1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে নারীবাদী ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

জামালপুরে নারীবাদী ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সুইড জামালপুরের মিলনায়তনে ওমেন পসিবিলিটিসের সহায়তায় এই কর্মশালার আয়োজন করে মানব প্রগতি সংঘ।

কর্মশালায় ওমেন পসিবিলিটিসের কো-ফাউন্ডার ফরিদা বেগম, জেন্ডার স্পেশালিষ্ট নাজনীন পাপ্পু, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোন উন্নয়ন সম্ভব না, তাই পুরুষের পাশাপাশি নারীদের সমানতালে এগিয়ে যাওয়ার জন্য নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। নারীরা যেন কোন প্রকার নির্যাতন, সহিংসতা বা বঞ্চনার শিকার না হয় সে লক্ষে নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরে অ্যাডভোকেট শামীম আরা সভাপতি, শামীমা খান সহ সভাপতি ও সাজেদা পারভীন ঝিনুককে সাধারণ সম্পাদক করে জামালপুর ও শেরপুর জেলার সমন্বয়ে নারীবাদী ফোরাম গঠন করা হয়। কর্মশালায় জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি