1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম

জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রবল কালবৈশাখী ঝড়ে জামালপুরের মেলান্দহ উপজেলায় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে পূর্বদাগী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) এবং তার দুই মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে শুরু হওয়া ঝড়-বৃষ্টির এক পর্যায়ে ভোরের দিকে তিনটি গাছ ভেঙে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সকাল ৭টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে ঘরের ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের সময় বড় আকারের গাছ ভেঙে সরাসরি ঘরের ওপর পড়ে যায়, ফলে ভেতরে থাকা কেউ বের হওয়ার সুযোগ পাননি। এমন দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ঝড়ের কারণে গাছ ভেঙে পড়ায় মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি