1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরে ইফতার কম পড়ায় মারামারি, সাংবাদিকসহ ৬ জন আহত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

জামালপুরে ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ৬ জন আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ (২৮), দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০), ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিকে (২৭) ব্যাপক মারধর করে আহত করা হয়। এ সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছে, আহতরা হলো- জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪), মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি, হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি