1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ

জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

জামালপুরে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শহরের বেলটিয়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আধাঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা ও জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষক দলের আহবায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সদস্য সচিব গাউসুল আজম শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসার, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি