1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ : আহত ২৭

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ উভয় পক্ষের ২৭ জন আহত হয়েছে।

আজ সকালে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচী চলাকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।

তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান বলেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় তিনিসহ ৬ জন আহত হয়েছেন।

এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, তিতপল্লা ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচীর প্রস্ততিকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা করে। পরে পুলিশ সেখানে গিয়ে গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে, এই ঘটনায় ২০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আওয়ামী লীগের সমাবেশে বিএনপি নেতাকর্মীরা হামলা করলে পুলিশ অবস্থান নেয়। পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশ ও আওয়ামী লীগের উপর হামলা করে। এতে এক পুলিশ সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৪ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি