1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জামালপুরের ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ও ২৪৩টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আগামীকাল বুধবার জামালপুরে ভূমি ও গৃহহীনদের জন্য ২৪৩টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, জামালপুর সদর উপজেলায় ১২৯, মেলান্দহে ৩৩, ইসলামপুরে ৪১ ও দেওয়ানগঞ্জে ৪০টিসহ মোট ২৪৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতাংশ খাস জমিসহ আধাপাকা ঘরের দলিল হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেলার ওই ৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকাল ১০টায় সারাদেশের ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবেন। তার মধ্যে জামালপুর জেলার রয়েছে ২৪৩টি ঘর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি