1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

জামায়াত ছাড়া অন্য দলে এত সৎ মানুষ নেই : আমীর হামজা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলে এত সৎ মানুষ নেই। এটা পরীক্ষিত হয়ে গেছে।

রোববার (৮ জুন) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় উদাহরণ টেনে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রিত্ব চালিয়ে ৩৬ টাকা ফেরত দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। সুতরাং, এই দলে যারা আছে, তাদের ওপর বাংলাদেশের মানুষের আস্থা আছে যে, এরা অন্তত মারিংকাটিং করবে না।

নির্বাচন নিয়ে আমীর হামজা বলেন, অনেকে বলে- আপনাকে কেন ভোট দেবে? আমি বলি- ভোট দেবে না কেন! মানুষ তো ৫৪ বছর দেখেছে। এ দলে (জামায়াতে) যারা আছে, তাদের ওপর বাংলাদেশের মানুষের আস্থা আছে। আমরা তো দ্বীনের জন্য, আল্লাহর জন্য কাজ করব। মানুষ এমনিতেই সাড়া দেবে।

নির্বাচন ঘিরে প্রাসঙ্গিক সংস্কারের দাবি তুলে ধরে মুফতি হামজা বলেন, নির্বাচন সুষ্ঠু তো হতেই হবে। অবশ্যই সুষ্ঠু হওয়া লাগবে। কিন্তু নির্বাচনের আগের কাজ হচ্ছে সংস্কার। সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে। আর এটা কেউ মানবে না। বিশেষ করে দেশকে যারা ভালোবাসে তারা কখনো মানবে না যে, সংস্কারের আগে নির্বাচন হোক।

এর আগে কুষ্টিয়ায় নিজ গ্রামের বাড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের দ্বিতীয় দিন কোরবানির মাংস বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

মুফতি হামজা জানান, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে, তা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবার ৫০০ পরিবারকে দিয়েছি, আগামীতে আমরা যদি বাড়াতে পারি আমরা আরও বাড়াব ইনশাআল্লাহ। গতকালও আমার গ্রামের বাড়ি ডাবিরাভিটা, পাটিকাবাড়ি ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচ মণের মতো ওজনের গরু ছিল, ওগুলো গরিবদের মাঝে দিয়েছি। এর পর ছাগল ছিল, একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে। আগামীতে আরও দেওয়া হবে ইনশাআল্লাহ।

এ সময় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. ইব্রাহিম খলিল, পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি