1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) দুপুরে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান ইসহাক দার।

সৌজন্য সাক্ষাতে আধা ঘণ্টার বেশি সময় ধরে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কীভাবে শক্ত ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও মুসলিম দেশগুলো এক হয়ে নেতৃত্ব দেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে কীভাবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি