1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

জমির বিরোধে হামলা, আহত ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। এ ব্যাপারে আজ বুধবার কোতোয়ালী থানায় হামলায় আহত পরিবারের পক্ষ থেকে শফিকুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন।

আহতরা হলেন- ছমিরুন আক্তার, আতিক মিয়া, শিপন মিয়া, হানিফ ব্যাপারী, শফিকুল ইসলাম। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শফিকুল ইসলাম জানান, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ আছে। এর আগেও এ বিষয়ে থানা পুলিশ এবং এলাকাবাসী নিয়ে দেন দরবার হয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন কোনো কিছুই মানতে চান না। সব সময় তাদের হুমকি দিতেন। এ বিষয়ে সম্প্রতি তারা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। ডায়েরি করার পর ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে প্রতিপক্ষ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

শফিকুল ইসলাম বলেন, আলী হোসেন (৫৫), রাসেল মিয়া (২৩), সোহেল মিয়া (২১), আলী আকবর (৫০), জুয়েল মিয়া (২০), ফজলুল হক (৪৫), নূর ইসলাম (২০), হীরা মিয়া (২১) অজ্ঞাত আরো ৩/৪ জন এ হামলায় অংশ নেয়।

কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি