1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

জনগণের স্বার্থ দেখে বলেই আওয়ামী লীগে মানুষের আস্থা : কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগণ নয়; তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। জনগণের স্বার্থ দেখে বলেই আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা আছে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণের স্বার্থ সবার আগে। যারা দেশ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার চেতনাকে ভূলন্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না।
তিনি বলেন, বিএনপি নেত্রীর ক্যারিশমা দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, তার ক্যারিশমায় ২১ আগস্ট ঘটিয়ে জজ মিয়া নাটক তৈরি করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন ভারত সফরে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে গিয়েছিল। বিপরীতে শেখ হাসিনা দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়, সমুদ্র বিজয় করেছেন।
বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি