1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দীপু মিয়া (২৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ জুন) দুপুরে উপজেলার নাটালের মোড়ে সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপু জেলার বাজিতপুর পৌর এলাকার রঙ্গু মিয়ার ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।

পুলিশ জানায়, রঙ্গু মিয়া ব্যবসার কাজে ভৈরব যান। বুধবার দুপুরের দিকে নাটালের মোড় সেতু এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাকারীর ছুরিকাঘাতে আহত হন দীপু। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি