1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় বাংলাদেশে যুক্তরাজ্য চিকিৎসক টিম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ঢাকায় জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুইজনের মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় আলোচনা করেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজ্জামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজন চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত পোষণ করেছেন।

এদের মধ্যে ১৪ বা ১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল বুধবার তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। রোগীদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক টিমটি ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি