1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ঘূর্ণিঝড় রিমাল: বোরহানউদ্দিনে গাছের ডাল ভেঙ্গে নিহত ১

জে এম. মমিন, বোরহানউদ্দিন
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছের ডাল ভেঙ্গে পড়ে বুকের পাজরে ঢুকে জাহাঙ্গীর পঞ্চায়েত (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে ৷

সোমবার (২৭ মে) সকাল ১১টার দিকে এঘটনা ঘটে ৷ সে উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত অলিউল্লাহ পঞ্চায়েতের ছেলে ৷

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা মোঃ হাসান জানান, সকালে ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রচুর বাতাস ও বৃষ্টি হচ্ছিল এসময় তিনি চাম্বুল গাছের নিচ দিয়ে বাসায় যাওয়ার পথে ডাল ভেঙ্গে পড়ে তার ডান পাজরে ঢুকে যায় ৷ উদ্ধার করে পরিবারের সদস্যরা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

সাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷

বোরহানউদ্দিন থানা ওসি মোঃ শাহীন ফকির জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে গাছের ডাল ভেঙ্গে পড়ে এঘটনা ঘটে ৷ তাই পরিবারে কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনরা নিয়ে যায় ৷

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রিমালের কারণে বোরহানউদ্দিনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা মৃ্ত্যুর খবর পাওয়া যায়নি ৷ তবে টবগী, হাসান নগর, পক্ষিয়া ও সাচড়া সব কয়েকটি ইউনিয়নে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে ৷ এর ফলে কিছু কিছু মাছের ঘের ও পুকুর তলিয়ে গেছে ৷ গাছপালা ও মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে ৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি