1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঘাটাইলে সাইরেন শুনলেই সাঁটার বন্ধ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা সদরসহ মহাসড়ক সংলগ্ন এলাকার বাজারগুলোতে লুকোচুরি খেলার মত দোকানপাট খোলা রাখার চেষ্টা করেছে ব্যবসায়ীরা। তবে গ্রাম এলাকার বাজার সমূহে অনেক দোকানপাটই খোলা রাখতে দেখা গেছে দোকানীদের।

লকডাউন তদারকি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পুলিশের একটি টিম নিয়ে আজ শনিবার সকাল থেকেই মাঠে ছিলেন। তিনি লকডাউন বাস্তবায়নে উপজেলা সদর ,পৌর এলাকা, কুশারিয়া, মাকড়াই, ধলাপাড়া ও পেচারআটাসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসব এলাকার অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের গাড়ির সাইরেন বাজানোর শব্দ শুনেই দোকানিরা ঝটপট দোকানের সাটার বন্ধ করে দেয়। অটোরিকশা, ভ্যান ও সিএনজি চালকরা তাদের যানবাহন নিয়ে উল্টো পথে যাত্রা শুরু করে।

অভিযান পরিচালনার সময় সরকারি বিধি-নিষেধ না মেনে দোকানপাট খোলা, যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন বিকালে ঘাটাইল পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনের কাছ থেকে চার হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি