1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গৌরীপুর মহিলা কলেজে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের স্মরণসভা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান পাঠানের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার দুপুরে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে এই কর্মূচির আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করে গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। সঞ্চালনা করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ।

সভায় বক্তব্য দেন গৌরীপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের পরিবারের সদস্য ও শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান স্মরণসভায় স্মৃতিচারণ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক মো. মোস্তাকিম প্রমুখ।

স্মরণসভা শেষ নুরুল আমিন খান পাঠানের রুহের মাগেফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করের গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি