1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গৌরীপুর পৌর মেয়রের ঈদ উপহার পেল দুস্থরা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের পাঁচ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করেছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার পৌর শহরের নয়াপাড়া মহল্লায় নিজ বাসভবন থেকে দিনব্যাপী অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করেন পৌর মেয়র।

ঈদের আগে মেয়রের কাছ থেকে উপহার পেয়ে অসহায় ও দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।

মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ হাজার মানুষকে ব্যক্তিগত ভাবে ঈদ উপহার দিয়েছি। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে ৪ হাজার ৬শত ২০ জনকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেয়া হয়েছে। পাশাপাশি ভিজিএফ কার্ডধারীর বাইরেও অনেক দুস্থ মানুষকে ব্যক্তিগত ভাবে চাল দিয়েছি।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান ‍মিথুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি