1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

গৌরীপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- তৌহিদ (৬) ও কোকিল চৌহান (৩২)। আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে তিনটার দিকে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা ময়মনসিংহ শহরের আকুয়া মোড়ল বাড়ির রনি আক্তার (৩৫), শান্ত (২০), সাজিত (১৫), তৌহিদ (৬), নাটোরের রেজাউল করিম (৩২), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর কোকিল চৌহান (৩২)) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান কোকিল চৌহান ও শিশু তৌহিদ।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হালিম সিদ্দিকি জানান, পিকআপ ও দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি