1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুমের স্থায়ী অপসারণের দাবিতে ঝাড়ু– মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার দুপুরে ‘ ৮ নং ডৌহাখলা ইউনিয়নের সচেতন নাগরিক’ এর ব্যানারে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন ইউসুফ আলী মিন্টু, আল-আমিন হোসাইন নাহিদ, মাজহারুল ইসলাম চৌধুরী, নাছিমা আক্তার, উসমান গনি তান্না প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। তার বিরুদ্ধে পরিষদের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা তার স্থায়ী অপসারণ চাই’।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহাগ চৌধুরী হত্যাকাণ্ডের সময় আমি এলাকায় ছিলাম না। পরিকল্পিত ভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি কারাগারে গেলে পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়। আমি স্থায়ী জামিন পেয়ে পরিষদের দায়িত্ব পেতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। সরকার দায়িত্ব ভার দিলে আমি গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, ‘ডৌহাখলা ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর ডিসি স্যারের পরামর্শে চেয়ারম্যানকে অপসারণ করে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান জামিন পাওয়ার পর পরিষদের দায়িত্ব পেতে আবেদন করছেন। আমরা বিষয়টি ডিসি স্যার কে জানিয়েছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি