1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

গায়ক আকবর মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সংগীতশিল্পী আকবর আর নেই। আজ রোববার রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

অনেক দিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গত অক্টোবরে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।

এ জন্য তাঁকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি