1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

গাছের ডালে পুরুষের, ঘরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী ও রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বিলকিস আক্তার (৩৫)। তিনি উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী। তাদের ঘরে ৫টি সন্তান রয়েছে। অপরজনের নাম আসাদুল ইসলাম (২৫)। তিনি রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া (মানদীর চর) গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় বিলকিস আক্তারের। স্বামীর সঙ্গেও তার ছিল ভালো সম্পর্ক। রাতের কোনো এক সময় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। অপরদিকে রাজিবপুর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী আসাদুল ইসলাম বাড়ির পাশের একটি গাছের ডালে মাফলার দিয়ে আত্মহত্যা করেন।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, দুই পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে। এগুলো হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি