1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গভীর রাতে ঘুম থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

রাতে ঘুম থেকে তুলে নিয়ে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে নেত্রকোনার বারহাট্টায়। রবিবার ভোর রাতে উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযোগকারীদের তথ্যমতে মুজাহিদুল ইসলাম (২৪) নামের এক প্রতিবেশীকে আটক করেছে। আটক যুবক ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাতপাতালে চিকিৎসাধীন। পুলিশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে ঘুমায় ধর্ষণের শিকার শিশুটি। পরে রাত তিনটার দিকে অপর শিশুর কান্না শুনে তার মাসহ অন্যদের ঘুম ভেঙে যায়। এসময় পরিবারের লোকজন বাড়ির আশপাশ ও বিভিন্ন এলাকা খোঁজাখুজি করতে থাকে।

এক পর্যায়ে ভোর চারটার দিকে মোহনগঞ্জ নেত্রকোনা রেল সড়কের অতিথপুর স্টেশন এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় অসুস্থ শিশুকে উদ্ধার করে স্বজনরা। পরে আজ রবিবার সকালে সাতটার দিকে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে পুলিশের বারহাট্টা থানার (ওসি তদন্ত) এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল নামে এক যুবককে আটক করেছি। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কোর্টে পাঠানো হবে আসামিকে।

আধুনিক সদর হাসপাতলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার এস এম সেলিম জানান, সকালে ১০ টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতালে নিয়ে আসলে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেইসাথে হাসপাতাল থেকে আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে সকল ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি