1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

গফরগাঁওয়ে নৌকা সমর্থন দিয়ে সরে গেলেন বিদ্রোহী প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ১৪নং নিগুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে মো. রিয়াজ উদ্দিন খান নামে একজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আজ বুধবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১৪নং নিগুয়ারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মৃধা। কিন্তু সেখানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখার সহসভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. রিয়াজ উদ্দিন খানসহ একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার মো. রিয়াজ উদ্দিন খান দলীয় প্রার্থীর সমর্থনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মো. রিয়াজ উদ্দিন খান বলেন, আমি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান ও আনুগত্য প্রকাশ করে আমার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি