1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে অজ্ঞাত ব্যক্তি। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম গফরগাঁও ও পাগলা থানা প্রশাসনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কতামূলক পোস্ট করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি ফোন নম্বর ০১৭৩৩৩৭৩৩৩৮ থেকে এক অজ্ঞাত ব্যক্তি উপজেলার উস্থি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তোতার কাছে ফোন করে ১০ হাজার টাকা দাবি করে।

এসময় ইউপি চেয়ারম্যান ফোন কেটে দিয়ে নির্বাহী কর্মকর্তাকে ফোন করে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে গফরগাঁও ও পাগলা থানা প্রশাসনকে বিষয়টি অবগত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেন।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা বলেন, ইউএনও’র নম্বর আমার মোবাইলে সেভ করা আছে এবং তাঁর কণ্ঠস্বর আমি চিনি। তিনি এভাবে কখনো টাকা চাইবেন না। অপরিচিত কণ্ঠ শুনেই বুঝেছি কোনো ঘাপলা হয়েছে। তাই ফোন কেটে দিয়ে বিষয়টি তাঁকে অবগত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেই থানা প্রশাসনকে অবগত করে ফেসবুকে সতর্কতামূলক পোস্ট করেছি। আগামীকাল থানায় জিডি করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি