1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

খালিয়াজুরীতে একই দিনে দুজনের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে সুজিত সরকার (৩৮) নামের এক অটোরিকশা চালক ও বিষপানে হাসেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুর ও বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। অটোরিকশা চালক উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা ও গৃহবধূ কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো. ধলাই মিয়ার স্ত্রী। অটোরিকশা চালক সুজিত সরকার দুই সন্তানের জনক ও গৃহবধূ হাসেনা বেগম চার সন্তানের জননি।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে অটোরিকশা চালক সুজিত সরকার সোমবার দুপুরে তার ঘরের আড়ার সঙ্গ গলায় গামছা ঝুলিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের হাসেনা বেগম দুপুর ৩টায় নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করেন।

ওসি আরও জানান, উদ্ধারের পর মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি