1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : প্রতিমন্ত্রী শাহে আলম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী। কর্মী হিসেবে বিভিন্ন সময় আমার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদের স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার পরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে ব্যাখা দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি এটা উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন, ওটা করেছেন…এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।

তিনি আরও বলেন, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে…যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই উনার বন্ধু না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি