1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

কীটনাশক পানে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ময়মনসিংহের নান্দাইলে লিমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিমা আক্তার উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলী ফকিরের মেয়ে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার রাতে বাড়ির সবাই শবে বরাতের নামাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে লিমা ঘরে থাকা কীটনাশক পান করে। বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ৩টার দিকে লিমা মারা যায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি