1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১৪ জুন) উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২১), একই এলাকার মো. তাজু মিয়ার ছেলে মো. সাত্তার মিয়া (১৯) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চান্ডিবেড় দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান বাবু (২৩)।

র‌্যাব-১৪ এর, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে কেনাবেচা করছে। গোপনে খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দাড়িয়াকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি