1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ এরশাদুজ্জামান মিথুন (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের নিজবাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নিহত মোহাম্মদ এরশাদুজ্জামান মিথুন মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের মৃত ফজলুর হকের ছেলে। তিনি মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের চাচা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. রমজান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের বাড়িতে নতুন বাসা নির্মাণের কাজ চলছে। সোমবার (৭ জুন) দুপুরে একটি টিনসেড ঘরে মিথুন অবস্থান করছিল। এ সময় পল্লী বিদ্যুতের শক খেয়ে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিনন্দ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনসুর আলী জানান, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার (৮ জুন) জোহরের নামাজের পর নিজবাড়ির সামনে চানমাড়ি মোড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

নামাজে জানাজায় সকলকে অংশগ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি