1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ তিনজন নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হোসেনপুর উপজেলার জিনরি ইউনিয়নের চরহাজিপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম স্ত্রী নূরুন্নাহার (৪৫), ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের শুকুর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) ও তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের চানপুর গ্রামের আবু তালেবের ছেলে দুলাল মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নূরুন্নাহার বাড়ির কাছে জমিতে ছাগল চরাতে গিয়েছিলেন।

এ সময় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের মান্দার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যান বাবুল মিয়া। তখন বজ্রপাতে মারা যান তিনি।

এ ছাড়া তাড়াইলে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুলাল মিয়ার মৃত্যু হয়।

বজ্রপাতে তিনজন নিহতদের তথ্য নিশ্চিত করেছেন হোসেনপুরের জিনারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ও তাড়াইল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি