1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কারও বিচার করতে হলে তা বিএনপি করবে: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারও বিচার যদি করতে হয়, সেটা বিএনপি করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করেনি, এত ত্যাগ কেউ স্বীকার করেনি।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, যারা বিচারের কথা বলছে—শেখ হাসিনার পতন না হলে তারা কোথায় থাকত? কেউ থাকত বিদেশে, কেউ চাকরি করত, কেউ বা ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকত। আর আমরা থাকতাম জেলে কিংবা ফাঁসির কাষ্ঠে। সুতরাং, বিচার আমরা করব। আপনাদের ওপর ভরসা নেই।

সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। ৭ বছর আগে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’-এ সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলেন। এমনকি ২ বছর আগে তারেক রহমানও ২৭ দফার মাধ্যমে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, যদি গুরুত্বপূর্ণ সংস্কারে ঐকমত্য না হয়, সেই সংস্কার করবে দেশের জনগণ। যতই গুরুত্বপূর্ণ হোক, জনগণের ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত হবে। আপনারা (অন্তর্বর্তী সরকার) সিদ্ধান্ত নেয়ার কে?—এমন প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

শেখ হাসিনার পতন প্রসঙ্গে আমীর খসরু বলেন, খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান সেনাপতির ভূমিকা পালন করে স্বৈরাচার পতনের পথ খুলে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি