1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কাফনের কাপড় পড়ে গৌরীপুর পৌর মেয়রের পদত্যাগ দাবি

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ময়মসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে সাদা কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। তিনি গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।

পৌর মেয়রের পদত্যাগের দাবিতে শনিবার বিকালে ‘গৌরীপুর সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ বক্তরা বলেন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিগত ১৫বছর যাবত লুটতরাজ, টেন্ডারবাজির মাধ্যমে দুর্নীতি-অনিয়ম করে স্বৈরাচারের ন্যায় গৌরীপুর পৌরসভা পরিচালনা করছেন। এসব লুটপাটের প্রতিবাদের জানিয়ে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, গৌরীপুর পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাজিয়েল হাজাত মুন্সী, গৌরীপুর পৌর যুবদলের সাবেক আহŸায়ক রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর পৌর শ্রমিকদলের আহŸায়ক অলি মুন্সী প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে কোন দুর্নীতি ও অনিয়ম করিনি। পৌরসভার সকল শ্রেণিপেশার মানুষকে সাথে পৌরবাসীর সেবা ও পৌরসভার উন্নয়নে কাজ করে গেছি। আজকে যে বিষয়টি নিয়ে মিছিল হয়েছে সেটি একটি পারিবারিক বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে। যে অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভিত্তিহীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি