1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

কর্মহীন মানুষেরা তারকাদের ট্রোল করে: কারিনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচকদের নিয়ে বেশ অতিষ্ঠ। সরাসরি সে কথা জানালেন অভিনেত্রী। মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যারা অনলাইনে তারকাদেরদের ট্রোল করে, তারা বাস্তবে কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন। কোনও কাজ না পেয়ে তারা এভাবে নিজেদের মতামত জানায়।

করিনা জানান, করোনা মানুষের মনকে এলোমেলো করে দিয়েছে। আমাদের হাতে এখন অনেক ফাঁকা সময়। তাই মানুষ সব কিছু নিয়ে বেশি ভাবছেন, বেশি আলোচনা করছেন এবং তার সঙ্গে ট্রোলও বেশি করছেন। সবাই বাড়িতে বসে আছেন, অনেক মানুষের হাতে কাজও নেই। তাদের মন্তব্যগুলোকে ট্রোলিং হিসাবে ধরাও উচিত নয়। তারা আসলে বিরক্ত হচ্ছেন এবং প্রত্যেকের কিছু না কিছু বলার আছে।

কারিনার মতে, প্রত্যেকের উচিৎ অন্য কারও জীবনে নাক না গলিয়ে নিজের জায়গায় নিজের মতো করে খুশি থাকা। যদি কেউ ট্রোল করে খুশি থাকেন তাহলে তাকে তাই করেই খুশি থাকার উপদেশ দিলেন অভিনেত্রী।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে কারিনার গায়েও অভিযোগ লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর ট্রোলের মুখে পড়তে হয় সাইফ আলী খানের পতœীকে। তবে এ সব নিয়ে মাথা ঘামাতে তিনি নারাজ। আপাতত ‘লাল সিং চড্ডা’র কাজ শেষ করে তিনি অপেক্ষা করছেন দ্বিতীয় বারের মাতৃত্বের জন্য।
সূত্র- আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি