1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট

করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্তের মিছিল শোবিজে দিন দিনে বেড়েই চলেছে। আজ শনিবার দুপুরে জানা গেল অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। এবার খবর এলো করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া কাজ করছিলেন ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে। সিনেমাটির পরিচালক শিহাব শাহীন। সেখানেই করোনায় আক্রান্ত হন ফারিয়া, এমনটাই মনে করছেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’

এদিকে শিহাব শাহীন বলেন, ‘গত ৭ তারিখ থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি। তবে ধারণা করছি করোনা পজিটিভ আমার। সেজন্যই বাসাতে আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিলো। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি