1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে : মেয়র তাপস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক : ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার নগরীর ৫৮ নম্বর ওয়ার্ডের কদমতলী থানাধীন শ্যামপুর ট্রাকস্ট্যান্ড পরিদর্শন এবং লাল মসজিদ, কলেজ রোড, শ্যামপুর এলাকার রাস্তাঘাট পরিদর্শনের পর তিনি এসব একথা বলেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি, একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করছি। উন্নয়নকে আমরা কিছু জায়গায় পুঞ্জীভূত না করে পুরো ডিএসসিসি এলাকাব্যাপী ছড়িয়ে দিচ্ছি, আমাদের লক্ষ্য হলো ওয়ার্ডভিত্তিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঢাকাবাসীকে পর্যাপ্ত নাগরিক সুবিধা প্রদান করা।
এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ৫৪ নং ওয়ার্ডের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন জুরাইন একতা মার্কেট পরিদর্শনের পর রাস্তার সম্প্রসারণ কাজের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন করে মার্কেট নির্মাণের পর দোকান বরাদ্দের আশ্বাস দেন।
ডিএসসিসি মেয়রের সাথে এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, জিএম ট্রান্সপোর্ট বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, ৫৪ নং ও ৫৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি