1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

ওভারলোডিং বন্ধের দাবি জানাল ‘এসো গৌরীপুর গড়ি’

রাকিবুল ইসলাম, গৌরীপুর
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে।

শনিবার গৌরীপুরের শ্যামগঞ্জ ও দুর্গাপুর সড়কের বিভিন্ন পয়েন্টে এই সংগঠনের সদস্যরা লিফলেট বিতরণ এই কর্মসূচি পালন করে।

এসময় সংগঠনটি সড়কে ওভারলোড গাড়ি চলাচল বন্ধ, ভেজা বালুবাহি ট্রাক চালকদের গতি নিয়ন্ত্রণ করে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, অসাধু ব্যবসায়ী ও চালকরা বেশী লাভের আশায় ট্রাকে ধারণক্ষতার চেয়ে অতিরিক্ত ভেজা বালু বহন করায় সড়কের ক্ষতি হচ্ছ অন্যদিকে বেপোরোয়া গাড়ি চালানোর জন্য সড়কে দুর্ঘটনা ঘটছে। তাই আমরা সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছি।

কর্মসূচিতে অংশ নেন শেখ বিপ্লব, সুপক উকিল, হুমায়ুন কবির সুমন, আব্দুর রকিব সোহাগ, শংকর ঘোষ পিলু, নয়ন বিশ্বাস, তৌহিদুল আমিন তুহিন, কামাল তালুকদার, সাগর ঘোষ, মোহাম্মদ মোস্তফা, শাহেদ মুন্সি, আবুল বাসার রিপন, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি