1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

এমপি জুয়েল আরেং এর বেড়েছে আয়, স্ত্রীর নেই কিছুই

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর আয় বাড়লেও স্ত্রীর বাড়েনি কিছুই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামায় দেখা যায়. কৃষিখাতে আয় ৬ হাজার ৯১২ টাকা, ব্যবসা (কয়লা) ৬ লাখ ২৮ হাজার ৯০০ টাকা, সংসদ সদস্য হিসেবে সম্মানী ৬ লাখ ৬০ হাজার ও বিশেষ ভাতা ১৬ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা, নগদ টাকা ৩৯ লাখ, টয়োটা ল্যান্ড ক্রোজার গাড়ি, যার মূল্য ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকা। ইলেক্ট্রনিক সামগ্রী ৪ লাখ ৫০ হাজার, আসবাবপত্র আড়াই লাখ। কৃষিজমি প্রায় ৩৭ শতাংশ, যার মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেয়া হলফনামা অনুসারে ছিল, কৃষিখাতে আয় পাঁচ হাজার ৭১৬ টাকা, ব্যবসায় আয় ৪ লাখ ৭ হাজার, বিশেষ ভাতাসহ সংসদ সদস্য হিসেবে সম্মানী ২২ লাখ ৯৭ হাজার ৬৫০, নগদ টাকা নিজের ২ লাখ ও স্ত্রীর ২০ হাজার
ব্যাংকে জমা ৭ লাখ ও স্ত্রীর আড়াই লাখ।, উত্তরাধিকার সূত্রে পুরাতন জীপ গাড়ি, যার মূল্য ৫৪ লাখ ১৫ হাজার ৩১৮ টাকা।
স্বর্ণালঙ্কার নিজের ৪০ হাজার টাকার ও স্ত্রীর আড়াই লাখ টাকার, ইলেক্ট্রনিক সামগ্রী ৪ লাখ ৫০ হাজার, আসবাবপত্র আড়াই লাখ। কৃষিজমি প্রায় ৩৭ শতাংশ, যার মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা ও স্ত্রীর নামে এক একর ৪ লাখ টাকা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি