1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এবার রাজশাহীতে চলন্ত বাসে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

ফরিদপুরের পর এবার রাজশাহীতে যাত্রীবাহী চলন্ত বাসের মধ্যে বিদ্যুতের খুঁটি ঢুকে গেছে। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলছে সড়কের পাশে। এ জন্য শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। তখন রাজশাহী থেকে একটি বাস রংপুরে যাচ্ছিল। চৌদ্দপাই এলাকায় বাস কাছে চলে এলে জানালার কাঁচ ভেঙে খুঁটির কিছুটা অংশ ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিল বলে বড় দুর্ঘটনা ঘটেনি।

তিনি জানান, এ ঘটনায় বাসের দুজন যাত্রী আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজেরাই মিটমাট করে চলে গেছেন। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই। থানায় কেউ অভিযোগও করেনি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ট্রাকে তোলার সময় সেটি বাসের মধ্যে ঢুকে যায়। এতে একজন নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি