1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) বিকেল ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির সব নেতাকর্মীকে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করে লিখেছেন, ‘আগামীকালের সমাবেশ।’

এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। শনিবার (২২ মার্চ) ঢাকাসহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে তারা।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা লক্ষ করছি আওয়ামী লীগের কালোটাকার লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন। ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের ওপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায়।

তিনি বলেন, যারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করেছে তারা আজ দেশে বিভাজন ও নৈরাজ্য তৈরি করতে চায়। কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি