1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেফতার করেছে পিবিআই ব্রাজিলের পরাজয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রাথমিকে নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা আনছে সরকার : ববি হাজ্জাজ ৬ বছরের আইনি লড়াই : ৩০ লাখ টাকা পেল হাত হারানো সেই নাহিদ প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

একই সঙ্গে তিনি ঘটনার জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার পর ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

এনসিপির জনসভায় হামলার বিষয়ে ইশরাক হোসেন লিখেছেন, ‘এই ধরনের ঘটনা আমাদের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এই ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। আর রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে।’

তিনি আরও লেখেন, ‘এটা কোনও রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেও ক্ষমতায় থেকেছে এবং যারা জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে। আমি মনে করি এই ঘটনায় কেবল তারাই লাভবান হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ওই অপশক্তির রয়ে যাওয়া উচ্ছিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় (নিউট্রালাইজ) করা বর্তমানে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে জরুরি। আমি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি