1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ধানক্ষেতে মিলল নারীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে রাবেয়া খাতুন (২৬) নামে ওড়না প্যাঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাবেয়া খাতুন জেলার গৌরীপুর উপজেলার ভূঁইয়ার বাজার এলাকার হাদিস মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সকালে রাস্তার পাশের ধানক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাদী মোহাম্মদ বলেন, ‘মরদেহের গলায় ওড়না ও কলাগাছের ডগা (ডাল) প্যাঁচানো ছিল। তার গলায় হালকা দাগ আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি