1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে চালকের আসনে হেলপার! বাস উল্টে অন্তঃসত্ত্বাসহ আহত ১০ যাত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি-ঈশ্বরগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১০ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আঠারবাড়ি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয় নাবিহা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস। পথে সরকারবাড়ি এলাকায় পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসটিতে ছিলেন এক নারীসহ ১০ জন যাত্রী। ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

খবর পেয়ে স্থানীয় আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি জানান, বাসের আসল চালক ছিলেন ঈশ্বরগঞ্জে। হেলপার রাসেলকে বলেছিলেন ঈশ্বরগঞ্জ পর্যন্ত চালিয়ে যেতে। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হেলপার চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি