1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে গোসলে নেমে পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

চার বছর বয়সী শিশু নাতনিকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসলে নেমেছিল ৬৫ বছর বয়সী দাদি। এসময় দাদির উচ্চ রক্তচাপ উঠলে কোলে থাকা নাতনিসহ দুজনই পানিতে ডুবে মারা যান।

আজ (১০ জুলাই) সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে। মারা যাওয়া দুজন হলেন- ওই এলাকার মেসুর উদ্দিনের স্ত্রী সাহেরা (৬৫) খাতুন ও নাতনি জান্নাত (৪)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে সাহেরা খাতুন নামে ওই নারী তাঁর নাতনি জান্নাতকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। এসময় গোসলে নেমে ওই নারীর উচ্চ রক্তচাপ ওঠে। একপর্যায়ে তাঁর কোলে থাকা নাতনিসহ দুজনেই পানিতে ডুবে যান। দীর্ঘসময় পর গোসল থেকে না ফিরলে পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন দাদি-নাতনির মরদেহ পুকুরে ভেসে উঠেছে।

এ বিষয়ে নিহত সাহেরা খাতুনের ছেলে ও নিহত শিশু জান্নাতের পিতা সুজন মিয়া বলেন – ‘ আম্মার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণেই পানিতে ডুবে মারা যান তিনি। তাঁর সঙ্গে আমার শিশু মেয়েটিরও মৃত্যু হয়েছে’।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন- ‘ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি